মতলব উত্তরে ফাতেহা শরীফ সম্পন্ন

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে আ. শুক্কুর মালঙ্গ (রহ.) মার্দ্দানীর ৪৩তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে ছেংগারচর পৌরসভার শিকিরচর নয়াকান্দি দরবার শরীফে কোরআন খতম ও মিলাদ মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আশেকান, জাকেরান, ভক্তবৃন্দ সম্মিলিতভাবে পতাকা উত্তোলন করেন। তবারক বিতরণ এবং আরবি মাহফিল ও রাতে দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনায় সামা-কাওয়ালী অনুষ্ঠিত হয়। শাহ সূফি হযরত মাও. খাজা বাবা আ. গণি শাহ চিশতী (রহ.) নিজামী শিশু বাগান গোলাপ নগরীর ভক্তরা এ মাহফিলের আয়োজন করেন।
মাহফিলে ভক্তদের মধ্যে উপস্থিত ছিলেন মো. তৈয়ব আলী ফকির, খাদেম নাজিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, সদস্য জাহাঙ্গীর আলম, বাচ্চু প্রধান, মোসলেম বেপারী, আজাদ, আরিফসহ আশেকান, ভক্তবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।