মতলব উত্তরে বিভিন্ন মামলার ৮ আসামি আটক

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর থানা পুলিশ ওয়ারেন্ট মূলে ৭ জনসহ ৮ জন আসামিকে আটক করা হয়। গত ৬ জুলাই মতলব উত্তর থানায় কর্মরত এএসআই সোহাগ নারী শিশু মামলা-৩৭১/২০২০ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) প্রসেস নং-৫৯৩/২১ মূলে ১জন আসামি আক্তার হোসেন, পিতা-মৃত জমির আলী বেপারী, সাং-পুটিয়ার পাড়, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করেন।
এএসআই রাজেশ পাল মিস-৯৬/২১, ধারা- ১০৭/১১৭ সি, প্রসেস নং-৫৮৮/২১, প্রসেস নং- ৫৯০/২১ মূলে ২ জন আসামি কাইয়ুম হোসেন, পিতা-মোশারফ আখন্দ; চায়না বেগম, পতি-মোশারফ আখন্দ, উভয় সাং-শাহবাজকান্দি, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরদ্বয়কে গ্রেফতার করেন।
এসআই মো. আল-আমিন, এএসআই গোলাম রসুল, এএসআই মো. সেলিম মিয়া, এএসআই মো. দুলাল মিয়াগন মিস-২০/২১, ধারা- ১০৭/১১৭ সি, প্রসেস নং-৫৮৫/২১, ৫৮৬/২১, ৫৮১/২১, ৫৮৪/২১ মূলে ক্রমানুসারে ৪ জন মিনু বেগম, স্বামী-রফিক; জহির, পিতা- মৃত আলী মিয়া; রেখা, পিতা-মৃত কালাই মিয়া; শাহজালাল, পিতা-মৃত আজিজ উদ্দিন; সাং- সুজাতপুর, থানা- মতলব উত্তর জেলা-চাদপুরদের গ্রেফতার করেন।
তাছাড়া এসআই মো. আব্দুল আউয়াল নিয়মিত মামলার ১ জন এজাহারনামীয় আসামি ববিতা রানী (৩৫), স্বামী-লিটন মিস্ত্রি, সাং- তিতারকান্দি, পোস্ট-নন্দলালপুর, ইসলামাবাদ ইউপি, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করেন।
মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, আটক ৮ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

০৭ জুলাই, ২০২১।