মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলা ওলামায়ে আসলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মাওলানা হাফেজ রফিকুল
ইসলাম (রাহ.) এর স্মরণে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মতলব উত্তর ওলামায়ে আসলে সুন্নাত ওয়াল জামায়াতের আয়োজনে ছেংগারচর নূরিয়া ময়দানে শনিবার (৩০ জানুয়ারি) সকালে স্মরণে আলোচনা সভায় হাশিমপুর দরবার শরীফের পীর আল্লামা আশফাক আহমদের সভাপতিত্বে এবং মাওলানা সফিকুল ইসলাম ও মাওলানা শাহ জালাল সিদ্দিকীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ফরাজীকান্দি ওয়েসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আতাউল করিম মুজাহিদী, লবাইরকান্দি আল-আমিন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওয়ালী উল্লাহ সরকার, রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, মতলব উত্তর উপজেলা ওলামায়ে আসলে সুন্নাত ওয়াল জামায়াত এর সাধারণ সম্পাদক মাওলানা আহমদ উল্লাহ, মাওলানা মোর্শেদ আলম সিরাজী, মাওলানা মুহাম্মদ যাকারিয়া, নেছার উদ্দিন মাস্টার, মোহাম্মদ রাহাত মনোয়ার, মাওলানা জামাল উদ্দিন, মনির উদ্দিন সরকার, মো. শরীফ উল্লাহ দর্জি, মো. চাঁন মিয়া মেম্বার, নারায়ণগঞ্জ দেওভোগ জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দীন হামিদী, দশানী আল আমীন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুল্লাহ সরকার, মাওলানা কামরুল হাসান, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা রফিক আত্তারী, মাওলানা আবু তালেব, মাওলানা তাওহিদুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান।
৩১ জানুয়ারি, ২০২১।
