চাঁদপুর শহরের মিশন রোড এলাকা থেকে কিশোরী শান্তা আক্তার গত ২৫ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছে। তার বাবা সেলিম গাজী ও মা লাকী বেগম। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় নিখোঁজ শান্তার মা লাকী বেগম একটি সাধারণ ডায়রি করেন। যার নং- ১৫৬০, তারিখ- ২৮/০১/২০২১ইং।
জিডি সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি লাকী বেগম মেয়েকে বাসায় রেখে বিপণীবাগ বাজার করে বাসায় ফিরে দেখেন মেয়ে বাসায় নাই। আশেপাশের সম্ভাব্য সব স্থানে খোঁজ করার পরেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
লাকী বেগম জানায়, জন্ম নিবন্ধন অনুযায়ী আমার মেয়ের জন্মতারিখ ১০/০১/২০০৪ইং। এই নাবালিকা মেয়েকে ৯ ডিসেম্বর জোরপূর্বক বিয়ে করে ১৩নং ওয়ার্ডস্থ মধ্য তরপুরচন্ডী তাজুল ইসলাম খানের ছেলে রিপন খান। বিয়ের পর সালিসী বৈঠকের মাধ্যমে আমরা বিয়ে মেনে নেই। পর্যাপ্ত বয়স না হওয়ায় মেয়েকে আমার কাছে সালিসী বৈঠকের সিদ্ধান্তমতে রাখি। কিন্তু গত ২৫ জানুয়ারি বিপণীবাগ থেকে বাজার করে বাসায় গিয়ে দেখি শান্তা বাসায় নাই। পরে রিপন খানের সাথে যোগাযোগ করলে সেও জানে না বরং আমার বিরুদ্ধেই মামলার হুমকি দিচ্ছে। উপায়ন্ত না পেয়ে চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়রি করি।
লাকী বেগম আরো জানান, আমার স্বামী সেলিম গাজী একজন মাদকসেবী ও বিক্রেতা। এ কারণে তার সাথে আমার তালাক হয়েছে গত দু’বছর। তালাক হওয়ার পরও সে আমাকে নানাভাবে উত্যক্ত করে। কিছুদিন আগেও সে নিজের মেয়ের মোবাইল নম্বর ফেসবুকসহ বিভিন্ন স্থানে প্রচার করে। আমার ধারণা সেলিম গাজী ও রিপন খানের সাথে যোগাযোগ রয়েছে। তাদের দু’জনের যোগসাজশেই শান্তা নিখোঁজ হয়েছে।
৩১ জানুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- মিশন রোড থেকে ১৬ বছরের কিশোরী শান্তা নিখোঁজ
