হাতকড়াসহ পালিয়ে যাওয়া
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার মাদক সম্রাট আনোয়ার হোসেন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে তাকে নিজ গ্রাম মধ্য লুধুয়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়। তার বাবার নাম জাহাঙ্গীর আলম প্রধান। এর আগে পুলিশ গ্রেফতার করলে বাবু হাতকড়াসহ পালিয়ে যায়।
মতলব উত্তর থানার সেকেন্ড অফিসার (এসআই) গোলাম মোস্তফা বলেন, ইয়াবা স¤্রাট আনোয়ার হোসেন বাবু এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এর আগেও পুলিশ তাকে গ্রেফতার করলে হাতকড়া নিয়েই পালিয়ে যায়। তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে কোর্টে প্রেরণ করা হবে।
এদিকে লুধুয়া গ্রামাবাসী জানায়, আনোয়ার হোসেন বাবু মাদক ব্যবসা করে এলাকার যুব সমাজকে ধ্বংস করে ফেলছে। তার বিরুদ্ধে কেউ কথা বললে হুমকি ধামকি দেয়। এমনকি যেখানে সেখানে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে। বাবুর বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানান এলাকাবাসী।
