মতলব উত্তর ব্যুরো
ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশনের মতলব উত্তর উপজেলা শাখার ভাইস চেয়ারম্যান মো. মুক্তার আহমেদ পাটোয়ারীর বাবার কুলখানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা মিলাদ ও দোয়া শেষে কুলখানি অনুষ্ঠানে যোগ দেন মুসুল্লি ও মরহুমের স্বজনেরা।
মো. মুক্তার আহমেদ পাটোয়ারীর বাবা মরহুম মো. সাহেব আলী পাটোয়ারী (অবসরপ্রাপ্ত শিক্ষক) গত ২০ রাতে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।
কুলখানি অনুষ্ঠানে মরহুমের আত্মায়-স্বজন, মানবাধিকর সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
