মতলব উত্তরে শক্তি ফাউন্ডেশনের মাস্ক প্রদান

মতলব উত্তর ব্যুরো
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের কাছে ১ হাজার মাস্ক প্রদান করেন।
সোমবার (২৩ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের কাছে ১ হাজার মাস্ক তুলে দেন শক্তি ফাউন্ডেশনের সুজাতপুর শাখা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, এ্যাকাউন্টেট মো. জাহদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল।
২৪ আগস্ট, ২০২১।