ফরিদগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে আনসার ভিডিপি সদস্যদের সহায়তা প্রদান

ফরিদগঞ্জ ব্যুরো
সোমবার (২৩ আগস্ট) ফরিদগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সহায়তায় মুজিববর্ষ উপলক্ষে অস্বচ্ছল ও অসহায় ৬০ জন আনসার-ভিডিপি সদস্যদের করোনাকালী খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সুভাগ্য রানী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান, নুরুন্নবী নোমান, উপজেলা প্রশিক্ষক গোবিন্দ চন্দ্র দাস, হাইমচর উপজেলার প্রশিক্ষক আব্দুর রহিম প্রমুখ।
২৪ আগস্ট, ২০২১।