মতলব উত্তরে শীতার্তদের কেন্দ্রিয় যুবলীগ নেতা ইসফাক আহসানের কম্বল বিতরণ

মনিরুল ইসলাম মনির
ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য ও আহসান গ্রুপের পরিচালক এম. ইসফাক আহসান।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে নিজ উদ্যোগে মতলব উত্তর উপজেলার চরাঞ্চলে এবং মোহনপুর লঞ্চঘাট এলাকায় অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে এম. ইসফাক আহসান বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে ।
তিনি আরো বলেন, সরকার ও বেসরকারি সাহায্য সংস্থার পাশাপাশি সমাজের বিত্তবানদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। গরিব-দুঃখী, মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে আর্তমানবতার সেবায় আমাদের কাজ করতে হবে। তাহলেই ধনি-গরীবের মধ্যে কিছুটা হলেও বৈষম্য কমে আসবে।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শহীদ উল্লাহ প্রধান, রাধেশ্যাম সাহা, আ.লীগ নেতা কাজী মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন মেম্বার, সাংগঠনিক সম্পাদক কাজী মতিন, যুবলীগ নেতা আরিফুল ইসলাম রাজন, চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সফিকুল ইসলাম গাজী, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল সরকারসহ নেতৃবৃন্দ।
২১ ডিসেম্বর, ২০২০।