মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান এবং এর প্রাঙ্গণ পাবলিক প্লেসে ‘ধুমপান আইনতঃ দন্ডনীয় অপরাধ’ সম্বলিত বিলবোর্ড স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল। গতকাল সোমবার দুপুরে মতলব উত্তর উপজেলার দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে বিলবোর্ড স্থাপনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
শিশু-কিশোরদের ধূমপান থেকে বিরত রাখতে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন।
অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি বলেন, ধূমপান থেকেই মাদকের উৎপত্তি। তাই শিশু-কিশোরদের ধূমপানের হাত থেকে রক্ষা করতে এ প্রচারণা শুরু করা হয়েছে। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ও পাবলিক প্লেসে এ বিলবোর্ড স্থাপনা করা হবে। বিলবোর্ডে ধূমপানের কুফল ও আইনের ব্যাখ্যা দেয়া রয়েছে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূঁইয়া, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক রতন ফরাজী, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. মহসিন মিয়া মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাড. জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বোরহান উদ্দিন ডালিমসহ নেতৃবৃন্দ।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে স্কুল গেটে ধূমপান বিরোধী সচেতনতামূলক বিলবোর্ড
