আহসান হাবীব সুমন
কচুয়ায় বৈদ্যুতিক তারে জড়িয়ে কলেজ ছাত্র রিফাত মজুমদার (২০) নামে একজন নিহত হয়েছে। এসময় সাকিব নামে আরেক আহত হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার সময় পালাখাল মজুমদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত রিফাত মজুমদার ও আহত সাকিব বৈদ্যুতিক তার থেকে ব্যাটমিন্টন খেলার জন্য সংযোগ দিতে গিয়ে তারে জড়িয়ে পড়ে। পরে দু’জনকে মুমূর্ষ অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রিফাতকে কর্তব্য চিকিসৎক মৃত ঘোষণা করেন। পালাখাল মজুমদার বাড়ির জামাল হোসেনের ছেলে নিহত রিফাত ও আহত জাহজাহান মিয়ার ছেলে সাকিব। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
