বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে স্বাধীনতা পূর্ণতা পায়
………নুরুল আমিন রুহুল এমপি
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল।
তিনি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পায়। একটি স্বাধীন দেশের রাষ্ট্রনায়কের প্রত্যাবর্তনে এ দেশের লাখো-কোটি মানুষ আনন্দে উদ্বেলিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের কারাগার থেকে যুক্তরাজ্যে যান, তখন সেখানে তাকে রাষ্ট্রনায়ক এবং বাঙালি জাতির পিতা হিসেবে অভ্যর্থনা জানানো হয়। ভারতে পৌঁছালেও একইভাবে তাকে অভ্যর্থনা জানানো হয়। বঙ্গবন্ধু বাংলাদেশে যখন প্রত্যাবর্তন করেন, তখন সারাদেশের মানুষ ঢাকায় এসে বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাকে অভ্যর্থনা জানান।
তিনি আরো বলেন, মাত্র সাড়ে তিন বছরের শাসনামলে একটি জাতিকে লক্ষ্যে পৌঁছানোর জন্য যে যে ‘গ্রাউন্ড ওয়ার্ক’ করার দরকার, বঙ্গবন্ধু সেটাই করেছিলেন। তিনি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, রফিকুল ইসলাম মাস্টার, শহীদ উল্লাহ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাষ্টার, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মনোয়ারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মিজানুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল আমিন বোরহান, সদস্য ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাধেশ্যাম সাহা চান্দু, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ জহিরুল ইসলাম, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. সালাউদ্দিন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার হোসেন, প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী লাভলী বেগম, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. মহসিন মিয়া মানিক, ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিরাজ খালিদ, ইঞ্জি. জামাল হোসেন নাহিদ, সাবেক আহ্বায়ক আব্দুর রব প্রধান, ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি, সাইফুল ইসলাম সরকার।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাও. মো. আক্তারুজ্জামান খান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম সরকারসহ নেতৃবৃন্দ।
১১ জানুয়ারি, ২০২২।
