মনিরুল ইসলাম মনির
জননেত্রী শেখ হাসিনার প্রাণনাশের অপচেষ্টায় ২১ আগস্ট জঙ্গিবাদী গ্রেনেড হামলায় বেগম আইভী রহমানসহ শহীদ ২৪ নেতাকর্মী স্মরণে মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মতলব উত্তর উপজেলার
শ্রীরায়েরচরে শনিবার (২১ আগস্ট) দুপুর ১২টায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মুল রঞ্জন গুহ।
তিনি তার বক্তব্যে বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্টের হামলাকারীরা এক ও অভিন্ন শক্তি। তাদের মূল লক্ষ্য বাংলাদেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়া। এদের মূল লক্ষ্য দেশের স্বাধীনতা হত্যা, গণতন্ত্র হত্যা করা। ১৬ বছর অতিবাহিত হলেও ২১ আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহ স্মৃতি জাতি আজও ভুলতে পারেনি। ভয়াল সেই হামলায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন, আহত হন পাঁচ শতাধিকেরও বেশি লোকজন। আহতদের অনেকেই এখনো তাদের শরীরে গ্রেনেডের স্পিøন্টার আর দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন।
আরো বলেন, সন্ত্রাস বিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়ে সেদিন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টাসহ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। এই হামলার পেছনে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক জিয়ার প্রত্যক্ষ মদদ রয়েছে। তার হাওয়া ভবন থেকেই এই হামলার পরিকল্পনা করা হয়। সৌভাগ্যবশতঃ সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে যান। আমরা ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত সব খুনিদের অবিলম্বে ফাঁসি কার্যকর করার দাবি করছি।
মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. খসরু ঢালীর সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজারুল রহমান বাবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোবাশ্বের চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, শরিফ উল্লাহ সরকার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মিয়া মো. আসাদুজ্জামান, বন ও পরিবেশ সম্পাদক ওসমান গনী সিকদার, কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভূঁইয়া।
মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন, ইঞ্জি. জামাল হোসেন নাহিদ, রাসেদ সরকার, মাসুদ সরকার, মহসিন মিয়া, তাজুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল লস্করসহ নেতৃবৃন্দ।
২২ আগস্ট, ২০২১।
