
মতলব উত্তর ব্যুরো
উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল মঙ্গলবার মতলব উত্তরে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ১২ প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার শারমিন আক্তারের কাছে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন জাতীয় পার্টির সোহরাব হোসেন।
মতলব উত্তরে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সেলিম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. জামাল হোসেন, ঢfকা মহানগর উত্তর যুবলীগ নেতা মোতাহান হোসেন খান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন দেন- শাহিনা আক্তার, পারভীন আক্তার, পারভীন কবির, তাহমিনা কবির। চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন বতর্মান মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা আক্তার।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার শারমিন আক্তার বিকেল ৫টায় সাংবাদিকদের জানান, মতলব উত্তরে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ১২ প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। আগামি ২৮ ফেব্রুয়ারি চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।
