মতলব উত্তরে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা

২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমান
……নুরুল আমিন রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল বলেছেন, ২১ আগস্টের হামলায় জড়িত ছিলো বিএনপি। এদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড। তাই আদালতের রায়ে যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামি তারেক রহমানসহ পলাতকদের অচিরেই দেশে এনে বিচারের রায় কার্যকর করতে হবে এবং এদের দল-বিএনপির বিচার করতে হবে।
রোববার (২১ আগস্ট) বিকেলে মতলব উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিভীষিকাময় ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল আরো বলেন, হত্যাকারী ও স্বাধীনতা বিরোধীদের দল বিএনপির লক্ষ্য জাতির পিতার আদর্শকে ধ্বংস করা এবং বাংলাদেশকে মিনি পাকিস্তান বানানো। এখন তারা দেশের বাহিরে থেকে ষড়যন্ত্র করে এবং স্লোগান দেয় টেক ব্যাক বাংলাদেশ। দেশকে ধ্বংস করতে এরা এমন স্লোগান দেয়। আমরা তাদের বলতে চাই, গো ব্যাক পাকিস্তান। আপনারা পাকিস্তান, আফগানিস্তান যেখানে খুশি ঘাঁটি গাড়তে পারেন, বাংলাদেশে নয়। এই বিএনপি জামাতের শাসন আমলে বাংলাদেশ দুর্নীতিতে প্রথম হয়েছিল। ক্ষমতায় থাকা অবস্থায় ১০ ট্রাক অস্ত্র নিয়ে দেশকে ধ্বংস করতে চেয়েছে। এদের প্রত্যক্ষ মদদে আব্দুর রহমান, বাংলা ভাই এর মত জঙ্গিরা দেশে সিরিজ বোমা হামলা করেছিল।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদ উল্লাহ প্রধান, সিরাজুল ইসলাম লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, অর্থ সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক নুরুল আমিন বোরহান, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য কাজী মিজানুর রহমান, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, ফরাজী কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, উপজেলা মহিলা লীগ নেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ জহির, উপজেলা মহিলা লীগ নেত্রী তাছলিমা আক্তার আঁখি, উপজেলা যুবলীগ নেতা মিরাজ খালিদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক ওয়াস কুরুনী, জেলা ছাত্রলীগের গ্রন্থণা উপ- সম্পাদক নুরুজ্জামান খান, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সরকার, আবু হানিফ অভি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাও. আক্তার হোসেন খান।

২২ আগস্ট, ২০২২।