মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের আয়োজনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও তাদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ আগস্ট) পৌরসভার ১২টি ওয়ার্ডে বাদ জোহর ও বাদ আছর পৃথক পৃথবভাবে অনুষ্ঠিত আলোচনা সভায় এক মিনিট নীরবতা ও নিহতদের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এদিন জোহরের নামাজের পর পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপনের উপস্থিতিতে পৌরসভাধীন টোরাগড় গ্রামের কাজী বাড়ি জামে মসজিদে মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পৌর ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মো. আব্বাস আলী আনসারি।
এরপর বাদ আছর পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৬, ১০, ১১ ও ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে স্ব-স্ব ওয়ার্ডে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় পৌর প্যানেল মেয়র ও কাউন্সিলর মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী ও মো. আজাদ হোসেন, কাউন্সিলর সুমন তপাদার, মো. শাহআলম, কাজী মনির হোসেন ও হাজী কবির হোসেন কাজী, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মনির হোসেন মিঠু, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ মৃধা উপস্থিত ছিলেন।
এছাড়া ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ছেরু মজুমদার, ৮নং ওয়ার্ডের সভাপতি কাজী বিল্লাল হোসেনসহ পৌর ও ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের এক সভায় নারকীয় গ্রেনেড হামলায় সাবেক রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমানের সহধর্মিণী ও তৎকালীন মহিলা আওয়ামী লীগ নেত্রী বেগম আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। তাদের স্মরণে পৌর আওয়ামী লীগের আয়োজনে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২২ আগস্ট, ২০২২।
