মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে ৫শ’ পিস ইয়াবাসহ মো. রহমান মীর (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সাহবাজকান্দি সাকিনস্থ আনারপুর টু সাহেব বাজার রোডের পূর্ব পাশে মানিক মীরের বাড়ির সামনের রাস্তার উপর মো. রহমান মীরের বাড়িতে প্রবেশের রাস্তা উপর থেকে তাকে আটক করা হয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন মৃধার দিক নির্দেশে এসআই মো. গোলাম আজম, এএসএম আবুল কালাম ও এএসআই কাওসার হামিদ এ অভিযান চালায়। আটক মো. রহমান মীর শাহবাজকান্দি গ্রামের আ. রাজ্জাক মীরের ছেলে।
পুলিশ জানায়, মো. রহমান মীর মাদক ব্যবসার সাথে জড়িত থেকে এ অঞ্চলের যুবকদের মাদকাসক্ত করায় লিপ্ত ছিল। তার বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তরে ৫শ’ পিস ইয়াবাসহ কারবারি আটক
