স্টাফ রিপোর্টার
মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে সভাপতি পদে প্রার্থী হয়েছি। আগামি ৭ ডিসেম্বর দলের ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগসহ সব সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কাউন্সিলর, ডেলিগেটরসহ সবার সহযোগিতা কামনা করছি। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যেমে নির্বাচিত হওয়ার জন্যই প্রার্থী হয়েছি। আমার বিশ্বাস বাংলাদেশ আওয়ামী লীগের মতলব দক্ষিণ উপজেলা শাখা ও পৌর এবং ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দরা আমাকে একটি মূল্যবান ভোট দিয়ে মূল্যায়িত করবেন। এজন্য চাই মতলবের সাংবাদিকসহ সবার সার্বিক সহযোগিতা ও দোয়া।
গতকাল মঙ্গলবার মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বেলা ১১টায় মতলব প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে এক সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করিম এ কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহম্মেদ বাদলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজল ভট্টাচার্য্য, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ আজিজ বাবুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কমল পোদ্দার, শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, সদস্য জহির খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সাদেকুজ্জামান কাঞ্চন মোল্লা, মতলব পৌরসভার কাউন্সিলর আলহাজ ওয়াহিদুজ্জামান মৃধা, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রতন সরকার, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকারসহ নেতৃবৃন্দ।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে আ.লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে সভাপতি প্রার্থী হয়েছি ……….দেওয়ান মো. রেজাউল করিম
Post navigation
