মতলব উত্তরে ৫ কেজি গাঁজাসহ আটক ১

মতলব উত্তর ব্যুরো
৫ কেজি গাঁজাসহ মহসিন হোসেন দাই নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। গত বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের খাস উদ্ধমদী গ্রামের জাফর বেপারী বাড়ির ইব্রাহিম বেপারীর দোচালা ঘরে টিনের বসতঘরে ভিতর অবস্থান করে মাদক ক্রয়-বিক্রয় করে সে।
মতলব উত্তর থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে উত্তর হাজীপুর গ্রামের বাবুল দাইয়ের ছেলে মহসিন হোসেন দাই (২০) কে ২ কেজি গাঁজাসহ আটক করে। এ সময় খাস উদ্ধমদী গ্রামের মো. জাফর বেপারীর ছেলে ইব্রাহিম বেপারীর বসত ঘর থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা।
মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মহসিন দাইকে আটক করা হয়। ইব্রাহিম ও মহসিন দাইকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার আটক মহসিন দাইকে আদালতে প্রেরণ করা হয়েছে।

১২ জুলাই, ২০২১।