মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি শাহআলমসহ ২ জন পরোয়ানাভুক্ত আসামি আটক করা হয়।
রোববার (২০ জুন) মতলব উত্তর থানার এসআই আব্দুল আউয়াল ও এএসআই রাজেশ পালসহ জিআর ৯৭/১৬ (মতলব উত্তর থানার মামলা নং-৮, তারিখ- ২৬.৭.১৬, ধারা -৪০৬/৪২০ পেনাল কোড মূলে) ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. শাহ আলমকে গ্রেফতার করা হয়।
অপরদিকে এএসআই জামাল উল্লাহ জিআর ১৪৮/১৮ (মতলব উত্তর থানার মামলা নং-৪/১৪৮, তারিখ- ৩.৯.১৮, ধারা মাদক নিয়ন্ত্রণ আইনের ৯(ক), প্রসেসস নং- ১৮৬৭/১৯ মূলে) মো. হাবিবকে গ্রেফতার করেন। আটক উভয় আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
২১ জুন, ২০২১।
