মতলব উত্তর উপজেলায় মাসিক সাধারণ সভা


মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তারসহ উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, বিভিন্ন ইউপির চেয়ারম্যান ও উপজেলা সাধারণ সভা কমিটির সদস্যবৃন্দ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, উপজেলা পরিষদের সব সদস্য মতলব উত্তরের প্রতিটি নাগরিকের সেবক হিসেবে কাজ করতে হবে। সেবার দরজা সব সময়ের জন্য খোলা থাকবে। নিজ নিজ দপ্তর থেকে নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। সবাই মিলে মতলব উত্তর উপজেলাকে বাসযোগ্য সুন্দর নির্মল সৌহাদ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করবো।
সরকারের উন্নয়ন কর্মকা- জনগণের মাঝে তুলে ধরার জন্য সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।