মতলব উত্তর উপজেলা পরিষদের মাসিক সাধারণ ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ মে) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
এসএ কুদ্দুস বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এ দেশকে সোনার বাংলায় পরিণত করবেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। টেকসই উন্নয়ন বাস্তবায়নে তিনি রাত দিন পরিশ্রম করছেন। সোনার বাংলা ও টেকসই উন্নয়ন বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের অনেক দায়িত্ব আছে। আমি আশা করি আপনারা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। পাশাপাশি জনগণের সেবার মান বৃদ্ধি করবেন।
এমএ কুদ্দুস আরো বলেন, সবাই মিলেমিশে কাজ করলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া খুবই সহজ। তাই আসুন সকলে একসাথে কাজ করি। বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশকে সুন্দর করে সাজাই। তিনি মতলব উত্তর উপজেলাকে সামাজিক অপরাধ, মাদক ও দুর্নীতিমুক্ত করতে সবার সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও উন্মুক্ত বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিবা শাপলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন, কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম সাদেক মিয়া, শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভূঞা, মাধ্যমিক শিক্ষা অফিসার আ. কাইয়ুম খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.তা.ম বোরহান উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ চৌধুরী, খাদ্য নিয়ন্ত্রক মো. আইয়ুব আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জামান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান মো আবুল খায়ের, এসআই রজিম উদ্দিনসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।
সভায় অবৈধ বালু ব্যবসা, সড়কে ট্রলি চলাচল ও মাদকের বিরুদ্ধে ব্যবস্থা জোড়দার করার ব্যাপারে আলোচনা করা হয়। এছাড়াও প্রতিটি দপ্তরে সেবার মান উন্নত করার লক্ষ্যে সব অফিসারদের নির্দেশ দেন ইউএনও গাজী শরিফুল হাসান। প্রধানমন্ত্রীর সব কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যে সব দপ্তরকে সেবা প্রদান করার জন্য কর্মকর্তাদের তাগিদ দেন ইউএনও।

৩১ মে, ২০২১।