মতলব উত্তর উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছায় বরণ

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসককে

মতলব উত্তর ব্যুরো
চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ গত শনিবার (২ জানুয়ারি) জেলা সীমানা মতলব উত্তর উপজেলার গালিমখাঁ এলাকা এসে পৌঁছলে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ।
নবাগত জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ চাঁদপুরের ২১তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিবা শাপলাসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৪ জানুয়ারি, ২০২১।