মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমেদের মায়ের দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বাদ জোহর ঢাকার আজিমপুরে ১ম জানাযা এবং বাদ মাগরিব মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের হাজী মাইন
উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ২য় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
জানাযার আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মরহুমার ছেলে মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ, চাঁদপুর বারের সাবেক পিপি অ্যাড. জহিরুল ইসলাম, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিয়া মো. জাহাঙ্গীর, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জসিম পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ প্রমুখ।
জানাযায় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, ব্যারিস্টার জুয়েল সরকার, উপজেলা আলীগের সাবেক সাংগঠনিক সম্পাক গাজী ইলিয়াছুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মাস্টার, ধনাগোদা পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার আলাউদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আল আমিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা রতন, উপজেলা যুুবলীগের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন মুকুল সরকার, প্রধান শিক্ষক যথাক্রমে মনসুর আহমদ, দলিল উদ্দিন, একেএম তাজুল ইসলাম, মিজানুর রহমান, মনিরুল হক পাটোয়ারী, সরকার মো. শাহ আলম, সাবেক কমিশনার আবু জাফর ডালিম সরকার, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন মুন্সি ও হেলাল উদ্দিন সরকার, আ’লীগ নেতা কামাল হোসেন গাজী, উপজেলা যুবরীগ নেতা শরীফ হোসেন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুর রব প্রধান, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুর আলম, সদস্য নিয়াজ মোর্শেদ ছোটন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছিন খান, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজসহ বিভিন্ন এলাকা থেকে গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাযা পড়ান মাওলানা সালাউদ্দিন এবং দোয়া পরিচালনা করেন নেদায়ে ইসলাম মহিলা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আহমদ উল্যাহ।
উল্লেখ্য, মনজুর আহমেদের মা বেগম ফয়জুন্নেছা গতকাল বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
চাঁদপুর জেলা আ.লীগের শোক
প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আহমেদ মঞ্জুর মা বেগম ফয়জুন্নেছা (৮১) মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
শোক বার্তায় সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমা বেগম ফয়জুন্নেছার বিদেহী আত্মার শান্তি কামনা পূর্বক বেহেস্ত নসিবের জন্য দোয়া কামান করেন ও শোকশন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বেগম ফয়জুন্নেছা (৮১) গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)।
২৯ জানুয়ারি, ২০২১।
