মতলব ছাত্র কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর সরকারি কলেজে অধ্যায়নরত মতলব উত্তর-দক্ষিণের শিক্ষার্থীদের নিয়ে গঠিত মতলব ছাত্র কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকাল ৪টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আল-আমিন ফরাজী।
মতলব ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি মো. মহসিন হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. পাবরুল হোসেন পাভেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. আবু বকর সিদ্দিক, বিডি সমাচার ২৪ ডটকম এর সম্পাদকমন্ডলীর সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ, অ্যাডভোকেট আল-আমিন হোসেন উজ্জ্বল, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের চাঁদপুর জেলা সভাপতি মো. মিজানুর রহমান, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আল-আমিন হাসান, ভয়েস অব চাঁদপুর ডটকম এর সহ-সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ মুন্না।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. সাদ্দাম গাজী, মো. রাসেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা আক্তার সিমু, তুষার আহমেদ সবুজ, সদস্য মো. শরীফ হোসেন প্রমুখ।