১২ ফেব্রুয়ারি ছেংগারচর বাজার সমিতির নির্বাচন

মতলব উত্তর ব্যুরো
আগামি ১২ ফেব্রুয়ারি মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতির (রেজিঃ নং-৭৫/চাঁদ/৯৮ইং) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ, মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ২০ জানুয়ারি বিকাল ২টা। মনোনয়নপত্র বাছাই ২০ জানুয়ারি বিকাল ২টা থেকে ৩ট। মনোনয়নপত্র বাতিল হলে প্রার্থীর আপিল ২১ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা। মনোনয়নপত্র বাতিল প্রার্থীদের আপিলের শুনানি ২২ জানুয়ারি হইতে ২৩ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা। প্রার্থীতা প্রত্যাহার ২৪ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা। প্রতীক বরাদ্দ ২৪ জানুয়ারি দুপুর ২টা থেকে বিকাল ৫টা ও ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লিমিটেডের ৪৮৫ ভোটার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ভোট প্রদান করবেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ইবনাল মঈন আহমেদ রিপন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. সবুজ সরকার ও মাহবুব আলম লাভলু। ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন প্রচার-প্রচারণা ও ঝাকজমকভাবে অনুষ্ঠিত হয়।