মতলব দক্ষিণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকল্পে ১৩ ফেব্রুয়ারি সভা

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আগামি ১৩ ফেব্রুয়ারি সাড়ে ১১টা উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম।