মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার জনগণের পাশে থাকতে চান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফারুক আহম্মেদ মৃধা। তিনি মতলব পৌর আওয়ামী লীগের ৬নং ওয়ার্ড শাখার সভাপতি এবং চাঁদপুর জেলা জজকোর্টের আইনজীবী সহকারী। আসন্ন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে ঐ ফরম জমা দেন।
মো. ফারুক আহম্মেদ মৃধার গ্রামের বাড়ি মতলব পৌরসভার ঢাকিরগাঁওয়ে। ১৯৬৯ সাল থেকে তিনি ছাত্র রাজীনিতির সাথে সম্পৃক্ত হন। রাজনীতি জীবনে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন কর্মকা-ের সাথে জড়িত ছিলেন। বিগত জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন এবং ইউপি নির্বাচনে দলের সক্রিয় কর্মী হিসেবে কাজ করেছেন। ২০১৭ সালে তৃণমূলের নেতাকর্মীদের প্রস্তাব-সমর্থনের মাধ্যমে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।
এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সব নেতাকর্মী ও সমর্থকদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।
