
মানুষ আজ সুখে-শান্তিতে বসবাস করতে পারছে
………………..এএইচএম গিয়াস উদ্দিন
মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন বলেছেন, একটি দলের সূচনা যে একটি স্বাধীন দেশ সৃষ্টির সূচক হতে পারে তার প্রকৃত উদাহরণ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্য তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, সূচনা অনেকের হাতে হলেও দলটি বাঙালির স্বাধীনতা ও মুক্তির লক্ষ্যাভিসারী হিসেবে আবর্তিত ও বিবর্তিত হয়েছে বাঙালির স্বাধীনতা পাগল বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের উদ্ভাবনী ও দুরদর্শী নেতৃবৃন্দের ছত্রছায়ায়। কাজেই দল ও নেতা ছিল প্রায় সমর্থক। আর এ দলের আবির্ভাব হয়েছে বলেই স্বাধীন বাংলাদেশের মানুষ আজ সুখে-শান্তিতে বসবাস করতে পারছে। দেশ আজ উন্নয়নে মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলছে।
মতলব পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ বাদলের পরিচালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করিম, আনিছুজ্জামান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ভিপি মো. ফারুক পাটোওয়ারী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. জাহাঙ্গীর সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান মৃধা, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আল এমরান চৌধুরী, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, ছাত্রলীগ নেতা অনিক পাটোওয়ারী প্রমুখ।
আলোচনা সভা শেষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
