শাহরাস্তিতে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২৫০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা ও পুনবার্সনের আওতায় বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কার্যক্রমের উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব রফিকুল ইসলাম বীর উত্তম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইউনুছ পাটোয়ারীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ উল্ল্যাহ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আহসান হাবিব।
এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান ও মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল।
কৃষি প্রণোদনা ও পুনবার্সন কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে ১ কেজি সরিষা, ১ কেজি সূর্যমুখী হাইব্রিড, ৫ কেজি মশুর, ৮ কেজি খেশারী, .০৫ কেজি টমেটো, .৩০ গ্রাম মরিচ, ১ কেজি হাইব্রিড বোরো ধান, ২ কেজি ভুট্টা, ৫ কেজি মুগ, .২৫ কেজি পেঁয়াজ বীজ , ১০ কেজি ডিএমপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় ৩০৯০ জন কৃষক এ সুবিধা গ্রহণ করেন। এছাড়া ৩০ জন ক্ষুদ্র ও প্রার্ন্তিক কৃষকের মাঝে ১০টি এলএলপি সেচ মেশিন বিতরণ করা হয়।
০৭ ডিসেম্বর, ২০২০।