মতলব দক্ষিণে ইউএনও’র পূজামন্ডপ পরিদর্শন

মতলব দক্ষিণ ব্যুরো
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মতলব দক্ষিণ সদর এলাকা ও নারায়ণপুর ইউনিয়নের কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টায় দুর্গোৎসবের সপ্তমী তিথিতে মন্ডপ পরিদর্শনকালে তিনি হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক চন্দন সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক গনেশ ভৌমিক, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী প্রমুখ উপস্থিত ছিলেন।
২৪ অক্টোবর, ২০২০।