
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সহায়তায়
হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলায় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি সহায়তায় গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইফতার ও দোয়ার মহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খাজা আহম্মদ তালুকদারের পরিচালনায় ইফতার ও মিলাদের আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদ্দার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ পাটওয়ারী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন হাইমচর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হুমায়ুন পাটওয়ারী, এম এ বাশার, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও ৫নং হাইমচর ইউপি চেয়ারম্যান সাহাদাৎ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান মাস্টার, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সবুজ পাটওয়ারীসহ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
