
মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করিম, মতলব ডিগ্রি কলেজের প্রভাষক মো. মোশারফ হোসেন, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রহীম খান।
