
মতলব উত্তর ব্যুরো
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মতলব উত্তর উপজেলায় বর্ণাঢ্য র্যালি বের করা হয়। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে ইউএনও শারমিন আক্তারের নেতৃত্বে র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীদের সাথে এ দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষ, কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমসহ কর্মকর্তাবৃন্দ।
পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
