মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের দারিন্দা রসুলপুর গ্রামের মৃত ডা. ইদ্রিস মিয়ার ছেলে মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়া (৬২) গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১১টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে………..রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল মঙ্গলবার বাদ আছর দারিন্দা রসুলপুর নিজ বাড়িতে মরহুমের জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমিদা হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাউছার আলম, উপজেলা সমাজকল্যাণ অফিসার রুহুল আমিন, উপজেলা সহকারী ডেপুটি কমান্ডার বশিরউল্যাহ সরকার, সাবেক সহকারী কমান্ডার মোস্তফা কামাল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
Post navigation
