মতলব দক্ষিণে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবসে র্যা লি

মতলব দক্ষিণ ব্যুরো :
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বর্ণাঢ্য র্যা লি বের করা হয়। বর্ণাঢ্য র্যা লিটি মতলবের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যা লিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম।
এসময় র্যা লিতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।