মতলব দক্ষিণে সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভা

মতলব দক্ষিণ ব্যুরো :
সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পরের ধাপে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্যের প্রতিবাদে আগামি ১৫ ডিসেম্বর চাঁদপুরে ও ২৩ ডিসেম্বর ঢাকা শহীদনগরে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। ঐ সমাবেশে সফলভাবে অংশগ্রহণের লক্ষ্যে মতলব দক্ষিণ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাছিমা আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের পরিচালনায় এক প্রস্তুতিমূলক সভা গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।