মতলব দক্ষিণে জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা

মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সমবায় দিবস উপলক্ষে গত শনিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উদ্বোধন করা হয়।
পরে সমবায় র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. মোখলেছুর রহমান। সভাটি পরিচালনা করেন মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. সেলিম ও গীতা পাঠ করেন মতলব প্রেসক্লাবের সহ-সভাপতি নিমাই ঘোষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক বিএইচ কবির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আক্তার রুনুসহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ ও সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সুধীজন।