মতলব দক্ষিণে জেলেদের মাঝে উপকরণ বিতরণ


সরকার দারিদ্র্য বিমোচনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে
………………..অ্যাড. নূরুল আমিন রুহুল এমপি
মাহ্ফুজ মল্লিক
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নূরুল আমিন রুহুল বলেছেন, শেখ হাসিনা জনবান্ধব সরকার বলেই দারিদ্র্য বিমোচনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনগণও সুখে-শান্তিতে বসবাস করছে। মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে গত বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা মৎস্য অফিস প্রাঙ্গণে বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের অর্থায়নে নিবন্ধিত ও প্রশিক্ষণপ্রাপ্ত জেলেদের মধ্যে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, জেলেদের ৩ মাস মাছ ধরা বন্ধের কারণে বেকার থাকায় তাদের কর্মসংস্থানের জন্য ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও ছাগল বিতরণ করছে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, প্রত্যেক জেলে পরিবারদের ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। গত বৃহস্পতিবার মতলব দক্ষিণের নিবন্ধিত ৩০ জন জেলেকে ২টি ছাগল বিতরণ করা হয়। মানুষ যাতে দুঃখে-কষ্টে, অভাব-অনটনে থাকতে না হয় সেজন্য কাজ করছে সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মুবিন সুজনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করীম, আনিসুজ্জামান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক চন্দন সাহা, বাদল নন্দী, গোলাম মোস্তফা, নায়েরগাঁও দক্ষিণ ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল-মামুন, খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মুঞ্জুর হোসেন রিপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম খান প্রমুখ।