
মাহ্ফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রধান অতিথি চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুলের লিখিত বক্তব্য পাঠ করে শুনান মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা এসডিজি বিষয়ক সমন্বয়কারী মোহাম্মদ শওকত ওসমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সুভাশিষ ঘোষ, মতলব দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) নূসরাত শারমিন, ভাইস চেয়ারম্যান মো. মুবিন সুজন।
কর্মশালায় গ্রুপ প্রতি ১০ জনের অংশগ্রহণে ৮টি গ্রুপ নিয়ে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন নিয়ে সকলকে অবগত করা হয়। পরে প্রতিটি গ্রুপ থেকে জাতিসংঘ ঘোষিত এসডিজির ১৭টি সূচকের মধ্যে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহিত লক্ষ্যমাত্রা নিয়ে মতামত ও করণীয় সর্ম্পকে কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।
এ সময় মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, এনজিও, শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মতলব দক্ষিণে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক কর্মশালা
Post navigation
