মতলব দক্ষিণে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ থানা পুলিশের আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় থানার সামনে থেকে র‌্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এসে সমাপ্ত হয়।
র‌্যালি শেষে আলোচনা সভায় থানার অফিসার ইনচার্জ এ কে এম এস ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) রাজন কুমার দাস। এছাড়া বক্তব্য রাখেন থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. ইব্রাহিম খলিলসহ এসআই ও এএসআইবৃন্দ।