সজীব খান
কেন্দ্রিয় বিএনপির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী ও জারা ফুয়েল এন্ড এনার্জি সলিউশেনের স্বত্ত্বাধিকারী মো. ইমাম হোসেন খান সফরীর পিতা আব্দুল খান ইন্তেকাল করেছেন। গত সোমবার সন্ধ্যা ৬টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালি¬াহি………..রাজিউন)। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ৫ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুল খানের জানাযা গতকাল মঙ্গলবার সকালে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।
জানাযায় অংশ নেন বিশিষ্ট আলেম হাফেজ মাও. রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সোলেমান ঢালী, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান হাসানাত, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান কবির, বিশিষ্ট ব্যাংকার বশির খান, কল্যানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শফিকুল ইসলাম সফু, সমাজ সেবক আ. আজিজ খান দুদু, কাদির খান, হারুন ভাট, কল্যানপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ডা. হুমায়ুন কবির, কল্যাণপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ খানসহ কল্যানপুর, বিষ্ণুপুর, তরপুরচন্ডী, বাবুরহাটসহ আশপাশের ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ।
জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় ইমামতি করেন সফরমালী উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ইমাম মাও শরীফ চৌধুরী।
মোস্তফা খান সফরী ও ইমাম হোসেন খান সফরীর বাবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছন তাদের বন্ধু, শুভাকাক্সক্ষীরা। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
