মতলব দক্ষিণে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে ব্যাপক কর্মসূচি

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উক্ত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মসূচির মধ্যে রয়েছে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি ও শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ। সুবিধাজনক সময়ে হাসপাতাল ও শিশু সদনে এবং এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ, মসজিদে ও মন্দিরে বিশেষ প্রার্থনা।
অনুষ্ঠানে সবার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম।