
মতলব উত্তর ব্যুরো
‘নিরাপদ মানসম্মত পণ্য’ এ প্রতিপাদ্য নিয়ে মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ^ ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলার ছেংগারচর পৌর বাজারে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
ছেংগারচর পৌর উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আলহাজ মো. মনির হোসেন বেপারীর সভাপতিত্বে ও সদস্য নাজমুল খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোষ ও মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম ভূঁইয়া।
বক্তব্য রাখেন ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সম্পাদক নাছির উদ্দিন ফরাজী, সহ-সভাপতি শাহাজাহান ঢালী, উপদেষ্টা কমিটির সদস্য ডা. কাউসার মেহেদী, সাংবাদিক ইসমাঈল খান টিটু, শিক্ষার্থী আফরিন আলম তাবাস্সুম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সদস্য মনিরুল ইসলাম, ইব্রাহিম লস্কর, ডা. মজিবুর রহমান, ব্যবসায়ী আমিনুল হক বেপারী, গোলাম কিবরিয়া মন্টু, সিরাজুল ইসলাম সরকার, আবুল কালাম আজম, মোহাম্মদ শেখ সাদী, মো. ইয়াছিন, মো. মামুন প্রমুখ।
পরে বিশ^ ভোক্তা অধিকার দিবসের রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৩ শিক্ষার্থীকে সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
ইউএনও শারমিন আক্তার বলেন, ভোক্তা অধিকার একটি সর্বজনীন অধিকার। দেশের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যসমূহ অর্জনের জন্য একটি সুস্থ সবল জাতি অনস্বীকার্য। ভোক্তা অধিকার সংরক্ষণের মাধ্যমে পণ্যের ন্যায্যমূল্য ও গুণগত মান নিশ্চিত করা সম্ভব। এছাড়া বাজার ব্যবস্থাপনায়ও গড়ে উঠবে একটি সুষ্ঠু পরিবেশ।
তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ প্রণয়ন করা হয়েছে। আইন প্রণয়নের পাশাপাশি এর যথাযথ প্রয়োগ অত্যন্ত জরুরি। জনবান্ধব এ আইন যথাযথ বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা আবশ্যক। পণ্য ক্রয়-বিক্রয় ও সেবা প্রদানে যে কোনো অনিয়ম মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাতকরণের প্রতিটি ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত খুবই জরুরি। খাদ্যে ভেজাল মিশ্র্রন প্রতিরোধে বিশেষ নজরদারি প্রয়োজন।
