
মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলায় বিআরডিবির ঋণ সহায়তা প্রদান ও উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা বিআরডিবি অফিসার আবুল হাসানাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম খান, মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম প্রমুখ।
আলোচনা শেষে বিআরডিবির মহিলা উন্নয়ন অনুবিভাগের ৩টি প্রাথমিক মহিলা সমবায় সমিতির ৭৭ জন সুফলভোগী সদস্যদের মাঝে ২৫ লাখ টাকা ঋণ প্রদান করা হয়।
