মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলায় এক ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরো দু’জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় ২২ জন করোনা রোগী শনাক্ত হলো। মঙ্গলবার (০৯ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আগে সংক্রমিত মতলব বাজারের ব্যবসায়ী রাধু সাহার মেয়ের জামাতা স্বপন সাহা (৩৮) ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা এজিএম সালেহ আহমেদ (৩৩) এর করোনা পজিটিভ আসে। ওইদিন নয় জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে দু’জনের পজেটিভ ও অপর ৭ জনের নেগেটিভ ফলাফল আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৬ জুন ৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এখনো কিছু নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষামান রয়েছে। দেরিতে এ উপজেলায় করোনা সংক্রমণ শুরু হলেও বর্তমানে এর বিস্তারে জনগণ আতঙ্কে আছে। করোনার রেড জোনের তালিকায়ও রয়েছে এ উপজেলাটি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কাওছার হিমেল বলেন, শহরের কলাদীর ওই ব্যবসায়ীর বাড়ি আগে ও নতুন করে আক্রান্ত ব্যাংক কর্মকর্তার পৌরসভার বরদিয়ার বাড়ি (কাজী সুলতান আহমেদ বাড়ি) লকডাউন করা হয়েছে। তারা নিজেদের বাড়িতে চিকিৎসাধীন আছে।
৯ জুন, ২০২০।
