মোজাম্মেল প্রধান হাসিব
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের দশম দিনে সরকারি নির্দেশনা অমান্য করায় অভিযান চালিয়ে ৭টি মামলায় মোট ৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১ আগস্ট) বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা হকের নেতৃত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়ার তত্ত্বাবধানে উপজেলার মতলব টিএন্ডটি মোড়, নওগাঁও বাজার, আচলছিলা বাজার, পয়ালী বাজার, চাপাতিয়া মোড়, জোড়পুল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর গাজী মো. খোরশেদ আলম, মতলব দক্ষিণ থানার এসআই মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
০১ আগস্ট, ২০২১।
