মতলব দক্ষিণে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


উপজেলা প্রশাসনের আয়োজনে

মাহফুজ মল্লিক
‘নতুন আলো নতুন ভোর, আসলো বছর কাটলো প্রহর, অতীতের হলো মরণ-নতুন কে করবো বরণ’ ¯েøাগান নিয়ে বর্ণাঢ্য আয়োজনে মতলব দক্ষিণে পহেলা বৈশাখ ১৪২৬ বাংলা নববর্ষ উদ্যাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে সমাপ্ত হয়। মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন উপজেলা সদরের সরকারী, বেসরকারী, আধা সরকারী স্কুল, কলেজ, মাদ্রাসা, কিন্ডার গার্টেনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।
এতে সভাপতিত্ব করেন পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহŸায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুদার, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. মুবিন সুজন, থানার অফিসার ইনচার্জ এ কে এম এস ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মো. রেজাউল করিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা দিল রুবা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মর্তা আঃ রহিম খান, উপজেলা শিক্ষা অফিসার এ কে এম শহীদুল হক মোল্লা, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, সাংগনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মতলব জে বি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিন খান, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন, মতলব মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলছুম শেফা, কচি কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিমসহ সামাজিক, রাজনৈতিক, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পেশার লোকজন পহেলা বৈশাখ উপলক্ষে বাঙ্গালীর ঐতিহ্য খাবারের আয়োজন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।