
আহসান হাবীব সুমন
কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ১৪২৬ উদযাপিত হয়েছে। গত রোববার সকাল ৮টায় মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ।
কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী মঙ্গল শোভাযাত্রা, পান্তাভাত, গ্রামীন খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-কচুয়া বিশ্বরোড এলাকা থেকে মঙ্গল শোভা যাত্রায় গ্রামীন ঢাক-ঢোল, পালকী, গরুর গাড়ি, নৌকার শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা পরিষদ চত্তরে এসে সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠান ও আলোচনা সভায় মিলিত হয়।
এসময় পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাসহ ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাকির হেসেন, কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হায়দার আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদারসহ উপজেলা প্রশাসনের সকল বিভাগীয় কর্মকর্তাবৃন্দ। এছাড়া একই দিনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অনুরুপ কর্মসূচী পালিত হয়েছে।
