মতলব দক্ষিণে মৎস্যচাষ প্রযুক্তি সেবার ২য় পর্যায়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত


মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে প্রথম ও দ্বিতীয় ধাপের ইউনিয়ন পর্যায়ের মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় আরডিএফদের ২য় পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল উপজেলা মৎস্য অফিসে কর্মশালার উদ্বোধন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা। এ সময় মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণার্থীদের মাঠ পর্যায়ে মৎস্য চাষ সংক্রান্ত কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়। এর আগে র‌্যালি অনুষ্ঠিত হয়।